1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ৫ম তম ভাগবত পাঠের অনুষ্ঠান - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ৫ম তম ভাগবত পাঠের অনুষ্ঠান

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বুড়ীভদ্রা নদীর তীরে অবস্থিত বসুন্তিয়া মহাশ্মশানে শণিবার (১৪ মার্চ-২৬) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৫ম তম ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান বক্তা হিসেবে ধর্মজ্ঞান বিতরণ করেন, হাজী নাসিরউদ্দীন কলেজ, সলিমপুর, কলারোয়া, সাতক্ষিরা কলেজের ভূগোল বিবাগের সহকারী অধ্যাপক এবং মণিরামপুর উপজেলার রাজগঞ্জ পাঁচপোতা গ্রামের সঞ্জয় রায়। এবার এই ভাগবত অনুষ্ঠানে নাম সংকীর্তনের মধ্য দিয়ে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন, এ আই টেকনিশিয়ান সুমন রায়, অরূণ কুমার হালদার, গৌতম হালদার, সাধন কুমার দাস, উত্তম পাল, মলয় কুণ্ডুসহ সঙ্গীরা। অনুষ্ঠানে পূজারী ছিলেন, বসুন্তিয়া গ্রামের সাধন রায় (দাস)।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে মেম্বর কামরুল ইসলাম, কন্দর্পপুর রাধাগোবিন্দ , মন্দিরের সভাপতি দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র পাল, বিশিষ্ট সমাজ সেবক নিত্যানন্দ আড্য, বায়সা সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দুর্গাপদ দাস, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবদাস ঘোষ দেবু, বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায়, সাধারণ সম্পাদক বাসুদেব দাস, বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার, বসুন্তিয়া বাঁশতলা কালীপূজা মন্দিরের সভাপতি সমীত রায়, মাস্টার অরুণ কুমার বিশ্বাস প্রমূখ।

এর পর ভোগ আরতি ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে প্রসাদ, যুগল অন্ন বিতরণ করা হয়। দূর দুরান্ত থেকে প্রায় এক হাজার ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভক্তদের মধ্যে কোলাকুলি ও প্রনাম নিবেদন করতে দেখা যায়।

বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায় বলেন, ৬৬ শতক জমির উপর অবস্থিত বসুন্তিয়া মহাশ্মশানে এই ৫ম তম অনুষ্ঠান। দূর-দুরান্ত থেকে বহু ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন।বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার দেবনাথ গত বৃহস্পতিবার অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ্য হয়ে খুলনায় চিকিৎসাধীন থাকায় তার জন্য সুস্থ্যতা কামনা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।