1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।।কেশবপুরের মঙ্গলকোটে হতদরিদ্র ও প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনকল্যাণমুখী এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিটি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ভগ্নী নিবেদিতা মঞ্চ (বিএনএম)-এর সার্বিক বাস্তবায়নে সফলভাবে সম্পন্ন হয়। ‘গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ’ শীর্ষক এই কর্মসূচির মূল উদ্দেশ্য গ্রামীণ নারীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি করা।

​শণিবার (১১ জুলাই-২৬) কেশবপুরের মঙ্গলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে ভগ্নী নিবেদিতা মঞ্চের সমন্বয়কারী কল্যাণী দে-এর সভাপতিত্বে এবং সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য রুমা বেগম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও গঠনমূলক বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য গৌতম কুমার দে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত জাতের গাভী নির্বাচন, সঠিক বাসস্থান তৈরি, সুষম খাদ্য ও রোগবালাই প্রতিরোধসহ খামার ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। কর্মশালায় কেশবপুর উপজেলার আলতাপোল, পাঁচপোতা, শিকারপুর ও পরচক্রা গ্রামের ৩০ জন হতদরিদ্র ও প্রান্তিক মহিলা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৌতম কুমার দে বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এবং নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই। গবাদিপশু ও গাভী পালন শুধু একটি পেশা নয়, এটি গ্রামীণ নারীদের ভাগ্য পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা যদি প্রতিটি বাড়িতে ছোট ছোট খামার গড়ে তুলতে পারেন, তবে তা আপনাদের নিজেদের পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের দুগ্ধ ও মাংসের চাহিদা পূরণে বড় অবদান রাখবে। ভগ্নী নিবেদিতা মঞ্চ সবসময় আপনাদের এই অগ্রযাত্রায় পাশে থাকবে।প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপকারভোগী নারীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। জেসমিন খাতুন বলেন, গাভী পালনের বৈজ্ঞানিক নিয়মগুলো আগে আমাদের জানা ছিল না। আজকের প্রশিক্ষণ থেকে পশুর সঠিক যত্ন ও রোগবালাই দমনের অনেক নতুন বিষয় শিখলাম, যা আমাদের খামার করতে সাহস জোগাবে। রহিমা বেগম তার বক্তব্যে বলেন, আমরা ঘরের কাজের পাশাপাশি পশুপালন করি, কিন্তু সঠিক নিয়মের অভাবে লাভ হতো না। এই প্রশিক্ষণ আমাদের আয়ের পথকে আরও সহজ করে দিবে। পারভীন সুলতানা জানান, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই প্রশিক্ষণটি আমাদের খুব দরকার ছিল। এখন আমরা নিজেরাই নিজেদের ভাগ্য বদলাতে আশাকরি পারবো।

নার্গিস আক্তার বলেন, সরকার ও এনজিওগুলোর এমন উদ্যোগ আমাদের মতো অবহেলিত নারীদের সমাজ ও পরিবারে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। এই শিক্ষা কাজে লাগিয়ে আমি একটি আদর্শ খামার গড়ে তুলতে চাই।
সমাপনী বক্তব্যে সভাপতি কল্যাণী দে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং এই ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।