1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের শারীরিক প্রতিবন্ধী রবিউলকে নতুন ইঞ্জিন ভ্যান দিলেন ইউএনও/চোর ধৃত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরের শারীরিক প্রতিবন্ধী রবিউলকে নতুন ইঞ্জিন ভ্যান দিলেন ইউএনও/চোর ধৃত

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৪৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী রবিউলের ইঞ্জিন ভ্যান চুরির হওয়ায় নতুন ইঞ্জিন ভ্যান দিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রতিবন্ধি রবিউল ইসলাম মঙ্গলকোট ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সাকাত সরদারের ছেলে। লোনের টাকায় নেওয়া গাড়িটির মাত্র ৪ মাস কিস্তি দিয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করে। সংসার তার তিন ছেলে ও এক স্ত্রী।

শুক্রবার (২২ আগস্ট-২৫) জুম্মার নামাজের আগে উপজেলা পরিষদের মধ্যে রাখা প্রতিবন্ধি রবিউল ইসলামের ইঞ্জিন চালিত ভ্যানটি চুরি হয়ে যায়। উপজেলা পরিষদে ভ্যানটি রেখে মসজিদে গিয়েছিলেন, ফিরে এসে গাড়ি না থাকার কান্নায় ভেঙ্গে পড়ে গড়াগড়ি করতে থাকেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তা নজরে নেন।
মঙ্গলবার (২৬ আগস্ট-২৫) রবিউল ইসলামকে ইউএনও অফিসে ডেকে নেয়া হয়। এক সহৃদয়বান কুয়েত প্রবাসী ব্যক্তিসহ অন্যদের সহযোগিতায় তাকে একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান এবং নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়। নতুন ভ্যান এবং টাকা হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন রবিউল ইসলাম।
এ বিষয়ে ইউএনও বলেন, মানুষের কষ্টের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আশা করি নতুন ভ্যানটি রবিউলের জীবিকা নির্বাহে সহায়ক হবে।

প্রতিবন্ধী রবিউল ইসলামের ভ্যান চোরকে অবশেষে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট-২৫) দুপুরে কেশবপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোরের নাম আশরাফুল ইসলাম। সে মনিরামপুর উপজেলার শায়লা গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।