1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে একই গ্রামে তিন যুবকের অপমৃত্যু/উদ্বেগ ও বিষাদের ছায়া - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে একই গ্রামে তিন যুবকের অপমৃত্যু/উদ্বেগ ও বিষাদের ছায়া

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।। কেশবপুর উপজেলার ৭ নং পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এক সপ্তাহের ব্যবধানে তিন যুবকের অপমৃত্যু হয়েছে। তার মধ্যে দুই জন সড়ক দুর্ঘটনায় ও এক জনকে মিথ্যা অপবাদে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। ভিন্ন ভিন্ন এসব ঘটনায় গ্রামবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও বিষাদের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত (৩০ মার্চ-২৬) বেলকাটি গ্রামের মোতলেব গাজীর ছেলে হায়দার আলী (৩৫) সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে তার পরিবার হতবাক হয়ে পড়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল-২৬) সন্ধ্যায় একই গ্রামের রকিব মৌরির একমাত্র ছেলে মেহেদী হাসান রানু (২৫) মনিরামপুর থেকে ফেরার পথে যশোর-চুকনগর সড়কের লাউড়ী মোড় এলাকায় নবনির্মিত বিদ্যুৎ কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়েছে।

একই দিন দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বাজারে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন একই গ্রামের শিক্ষক আনসার উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩৫)। জানা যায়, ফারুক হোসেন পূর্বে নৌবাহিনীতে চাকরি করতেন। পরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় চাকরি হারিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। অসুস্থতার কারণে তিনি বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন। একই গ্রামের তিনজন যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামবাসী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বেলকাটি গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, “এক সপ্তাহে তিনটা লাশ, এটা আমরা কখনো কল্পনাও করিনি। গ্রামের পরিবেশ পুরো বদলে গেছে, সবাই আতঙ্ক আর শোকে আছে।”

গ্রামের আরেক বাসিন্দা রহিমা বেগম বলেন, “প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এমন ঘটনা আমাদের জন্য খুবই কষ্টের।” স্থানীয় যুবক মফিজুর রহমান জানান, “সড়কে নিরাপত্তা বাড়ানো জরুরি। আর গণপিটুনির মতো ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি দরকার।” এ বিষয়ে পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, “ঘটনাগুলো খুবই দুঃখজনক।

এক সপ্তাহে একই গ্রামের তিন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে ওই পারিবারের লোকজনের মধ্যে শোকের মাতম চলছে।”গ্রামবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও বিষাদের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।