1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে এক ভুয়া মেজর গ্রেফতার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে এক ভুয়া মেজর গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোয়াজ্জেম কবীর (৩৭) নামে এক ভুয়া মেজরকে গ্রেফতার করেছে। ওদুদ সরদার বাদি হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন। মামলা নং-৯।

গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে উপজেলার সীমান্তবর্তী বগা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের ওদুদ সরদার (৫৭) বাদী হয়ে থানায় ভুয়া মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগে একটি মামলা করেন।

থানা ও মামলা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেন এর ছেলে মোয়াজ্জেম কবীর সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে ইতিমধ্যে প্রচুর টাকা আত্মসাৎ করে। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। সেই সুবাদে মোয়াজ্জেম কবীর এর সাথে কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের ওদুদ সরদারের সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ওদুদের ছেলে বিল্লাল হোসেন (২২) কে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার কথা বলে গত ২০১৯ সালের ১৪ আগষ্ট বুড়ুলি গ্রামের ওদুদ এর বাড়িতে বসে এক চুক্তিপত্রের মাধ্যমে নগদ ২’লক্ষ টাকা গ্রহণ করে পরবর্তীতে বারুইহাটি গ্রামের আবু বক্কার এর উপস্থিতিতে আরো ১’লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু মোয়াজ্জেম কবীর বিল্লাল হোসেনকে চাকুরি দিতে ব্যর্থ হয়। দীর্ঘদিন ধরে চাকরি দিতে না পারায় ৩ লক্ষ টাকা মোয়াজ্জেম কবীর কাছে ফেরত চাইলে বিভিন্ন প্রকারের তালবাহানা করে। পরিশেষে চলতি বছরের গত ২৬ আগস্ট বিকালে চুকনগর বাজারে দেখা পেলে টাকা ফেরত দিতে বললে মোয়াজ্জেম কবীর টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং আত্মগোপনে চলে যায়। বিস্তারিত ঘটনা উল্লেখ করে ইউনিয়নের বুড়ুলি গ্রামের ওদুদ সরদার বাদি হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৯।

মামলার হওয়ার পর কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন এর দিকনির্দেশনায় পুলিশ উপপরিদর্শক অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ উপপরিদর্শক মনিরুজ্জামান মনির, মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৬ সেপ্টেম্বর সকালে উপজেলার সীমান্তবর্তী বগা মোড় এলাকা থেকে ভুয়া মেজর মোয়াজ্জেম কবীরকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ভুয়া মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের মামলায় মোয়াজ্জেম কবীরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।