1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ এক যুবক গ্রেফতার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ এক যুবক গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে ৮১ হাজার ৮’শত জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ আবু হানিফ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। সোমবার (২২ ডিসেম্বর-২৫) বিকেলে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সে উপজেলার কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে।কেশবপুর থানাধীন মাগুরখালী বাজারে একটি দোকানে বসে মোঃ আবু হানিফ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা প্রস্তুত ও বাজারজাত করে আসছিলো। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই শেষে বিকাল ৪টা ৫০ মিনিটে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ আবু হানিফ (২৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই ইউনিয়নে কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে। অভিযানকালে আসামির কাছ থেকে ৮১ হাজার ৮ শত টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর, সিপিইউ, কালার প্রিন্টার, কিবোর্ড, মাউস এবং সিলপ্যাডের কালি-সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জাল টাকা তৈরি ও বাজারজাতের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার পাশাপাশি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে আসছিল এই চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৬ জানান জানায়, জাল টাকা, প্রতারণা ও রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।