1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর পৌরসভায় টিসিবির পণ্য সংকটের কারণে স্মার্ট কার্ডধারীরা চরম ভোগান্তিতে পড়েছে। টিসিবি মাল না পেয়ে সকাল থেকে অপেক্ষা করে বেলা ২টার দিকে রাজপথ অবরোধ করে রেখেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর-২৫) কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকার শতশত নারীপুরুষ সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও টিসিবির পণ্য না পেয়ে বেলা ২টার দিকে যশোর টু চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন টিসিবির স্মার্ট কার্ডধারীরা। কার্ড ধারীদের অনেকে বলেছেন, আমাদের কার্ডের মালামাল উপজেলা নিবাহী অফিসার এসে দেওয়ার ব্যবস্থা করবেন, তারপর রাস্তা ছাড়বো। টিসিবির মাল না পেয়ে কার্ডধারীরা কেশবপুর শহরের পুরাতন বাস্ট্যান্ডে সড়ক অবরোধ করলে দু’পাশে যাত্রীবাহিসহ অসংখ্য গাড়ি আটকা পড়ে। সৃষ্টি হয় যানজট।
খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এসময় টিসিবির ফ্যামেলি কার্ডধারীরা অভিযোগ করে বলেন, আমাদের ফ্যামেলি কার্ড থাকা সত্ত্বেও আমরা কেন মালামাল পাবো না। এমন প্রশ্নের জবাবে সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শান্তনা মূলক বক্তব্য ও নির্ভরযোগ্য আশ্বাস প্রদান করে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করেন।
পৌরসভার টিসিবির ফ্যামেলি কার্ড অনুযায়ী কিছু মালামাল কম আসার কারণে এই ঘটনা ঘটেছে। আগামী সপ্তাহে পুনরায় টিসিবির পণ্য আসার পর মাইকিং করে বঞ্চিত কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ তুলে নেন কার্ডধারীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।