1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, সিটের অভাবে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায় - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, সিটের অভাবে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে ডায়রিয়া প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত ১১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার ডায়রিয়া আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২৬ জন। প্রতি দিনই রোগির সংখ্যা বৃদ্ধি হওয়ায় স্যালাইন সংকট হতে পারে বলে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আশংকা করছেন।

বুধবার (০৬ মে-২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, ২৪ ঘণ্টায় ২৬ জন ডায়রিয়া রোগি ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিদের সংখ্যাই বেশি। উপজেলার কাঁস্তা গ্রামের নাফিজ (২৫), কলাগাছি গ্রামের ফিরোজা খাতুন (৫০), মূলগ্রামের মফিজুর রহমান (৩৫), মোবারেক গাজী (৬৫), হাবাসপোল গ্রামের জাহিদুল ইসলাম (৩০), ব্রহ্মকাটি গ্রামের মোমেনা খাতুন (৬০) ও পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার খাজুরা গ্রামের সালেহা খাতুন (৫০), দূর্বাডাঙ্গা গ্রামের আয়শা খাতুন (৭) ও মনোহরপুর গ্রামের রাকিব হাসান ( ৫ মাস)-সহ ২৬ জন ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হওয়ায় অধিকাংশ সময় রোগিদের বারান্দায় চিকিৎসা নিতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগি বেশি ভর্তি হচ্ছে। এভাবে যদি রোগির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে ডায়রিয়া রোগের স্যালাইন সংকটের সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ বলেন, হাসপাতালে ডায়রিয়া রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৬ জন। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন ১১১ জন।

রোগির সংখ্যা আরো বৃদ্ধি হলে হাসপাতালে স্যালাইন সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে।বুধবার (০৬ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী-এর সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। যশোর-খুলনা-সাতক্ষীরার মধ্যবর্তী স্থানে এ হাসপাতাল হওয়ায় ৩ জেলার রোগিরা এখানে চিকিৎসা নিয়ে থাকে। যে কারণে অন্যান্য রোগির সাথে ডায়রিয়া রোগির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

তিন উপজেলার সীমান্তবর্তী হওয়ায় হাসপতালটিতে উপচে পড়া ভীড়ে রোগিদের যেমন সমস্যা হয় তেমন ডাক্তারদেরও সেবা প্রদান করতে সমস্যা হয়। ভুক্তভোগী সচেতনমহল মনে করছেন, হাসপাতালটিতে শয্যা সংখ্যা বৃদ্ধি করা জরুরী হয়ে পড়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।