1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ড্রেজারের থাবায় হরিহর নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে ড্রেজারের থাবায় হরিহর নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে হরিহর নদী খননে ড্রেজারের থাবায় নদীর গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! বিলীন হয়ে যাচ্ছে একের পর এক পাকা ভবন। নদীর অপরিকল্পিত খননের কারণে তীরবর্তী বসতবাড়িগুলো আজ হুমকির মুখে।

ড্রেজার দিয়ে নদী কাটার সময় এক কুলে বেশি চাপিয়ে দেওয়ার ফলে মাটি ধসে পাকা বিল্ডিং ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ!কেশবপুরের ঐতিহ্যবাহী হরিহর নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকারি অর্থায়নে বর্তমানে নদী খননের কাজ চলমান রয়েছে। নদীকে সচল ও নাব্য করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু মাঠপর্যায়ের একটি বাস্তব চিত্র এখন স্থানীয় সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে।

নদী থেকে যে মাটি বা কাদা উত্তোলন করা হচ্ছে, তা নদীর একদম তীর ঘেঁষেই স্তূপ করে রাখা হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টিতে দেখা যাচ্ছে, সেই স্তূপীকৃত মাটি ধসে এবং বৃষ্টির পানিতে ধুয়ে পুনরায় নদীর গর্ভে ফিরে যাচ্ছে।
​নদী খননের মতো এত বড় একটি মেগা প্রকল্পে যদি উত্তোলিত মাটি অপসারণের জন্য কোনো স্থায়ী বা নিরাপদ ডাম্পিং জোনের ব্যবস্থা না থাকে, তবে এই বিপুল পরিমাণ সরকারি অর্থের সঠিক সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন থেকে যায়। এটিকে কাজের ব্যর্থতা না বললেও, মাঠ পর্যায়ে সুদূরপ্রসারী পরিকল্পনার অভাব হিসেবেই দেখছেন সচেতন মহল।

খননকৃত মাটি যদি নদী পাড় থেকে দ্রুত সরিয়ে নেওয়া না হয় বা মাটি ধসে পড়া রোধে কার্যকর বাঁধ বা ব্যবস্থা না নেওয়া হয়, তবে নদী খননের মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে।জনগণ আশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ মাঠপর্যায়ের এই টেকসই সংকটের বিষয়টি আমলে নেবেন। কোটি কোটি টাকার এই জনকল্যাণমূলক প্রকল্পকে পুরোপুরি সফল করতে দ্রুত মাটি অপসারণ বা সুরক্ষার সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার জন্য দ্রুত পদক্ষেপের কথা বলেছেন। ভুক্তভোগী পরিবারগুলো তাদের ব্যক্তিমালিকানা জমি হারিয়ে এখন অসহায় এবং মানবেতর জীবনযাপন করছে।কেশবপুরের হরিহর নদ খননে ক্ষতিগ্রস্থ বালিয়াডাঙ্গা এলাকার বাড়ি ঘর দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রতি শান্তনা এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।

​ভূক্তভোগি জনগণ কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন যাতে আরও মানুষের বাড়িঘর রক্ষা করা যায় এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।