পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল ২৩ মাইল এলাকায় তরমুজ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১লা এপ্রিল ২০২৬) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুকনগর থেকে যশোরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা বিপুল পরিমাণ তরমুজ ছিটকে রাস্তা ও পাশের বাগানে ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ড্রাইভারসহ ট্রাকে থাকা অন্যান্যদের উদ্ধার করেন।
আহতদের তাৎক্ষণিকভাবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।