1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণ-এর সাথে কৃষক দলের মতবিনিময় - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণ-এর সাথে কৃষক দলের মতবিনিময়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ-এর সাথে কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর-২৫) বিকেলে পৌর শহরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
মতবিনিময় সভায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব কে, এম আজিজুর রহমান আজিজ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সাগরদাঁড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনি প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই কেশবপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ-কে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ত্রিমোহিনী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহির উদ্দিন, মজিদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জালাল উদ্দিন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফছার শেখ, মঙ্গলকোট ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আশরাফ সরদার, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন, সুফলাকাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউপি সদস্য কালাম শিকদার, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম-সহ পৌর ও উপজেলার ১১টি ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।