1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা জন সমুদ্রে পরিনত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা জন সমুদ্রে পরিনত

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার শেয়ার হয়েছে

পরপশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষে নির্বাচনী জনসভাটি জন সমুদ্রে পরিনত হয়। কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকায় নির্বাচনী জনসভাটি জন সমুদ্রে পরিনত হয়।

সোমবার (০৯ ফেব্রুয়ারি-২৬) বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, মানুষ মাত্রই ভুল করতে পারে। আমিও মানুষ। আমারও ভুল হতে পারে। আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে ধানের শীষে ভোট দিন। ধানের শীষ শান্তি, স্বস্তি ও উন্নয়নের প্রতীক। এ জন্যে সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আপনারা সনাতন ধুর্মাবলম্বীসহ সকল ধর্ম বর্ণের লোক এ দেশে বসবাস করেন। এ দেশে আপনাদের-আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। আপনি যে ধর্মের হন, যে জাতি হন, যে গোত্রের হন না কেন এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করবো।

তিনি আরো বলেন, আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোন সন্ত্রাসীর স্থান থাকবে না। চাঁদাবাজদের চাঁদাবাজী করার সুযোগ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
শহরের পাবলিক ময়দানে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
কেশপুরে এই বিশাল জনসভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুময়িুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কে,এম আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা শরিফুল ইসলাম ও গীতা পাঠ করেন জীবন কুমার দাস।

এর আগে উপজেলাধীন ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা বিশাল বহর নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন।জনসভা শেষে একটি মিছিল পাবলিক ময়দান থেকে শুরু হয়ে দলীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এ সময় কেশবপুর শহর মিছিলের শহরে পরিণত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।