পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি-২৬) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে ইউনিয়নের মনোহরনগর গ্রামসহ বিভিন্ন গ্রামের দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময়কালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া, একই দিন বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ইউনিয়নের ভেরচি, ভরত ভায়না, কশিমপুর, গৌরীঘোনা গ্রামসহ বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।।অপর দিকে, গত শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে ইউনিয়নের সারুটিয়া, ডহুরি, আড়ুয়া, কালীচরনপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মি ও সনাতন ধর্মালম্বীদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মত বিনিময় করেন, যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলীসহ ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।