পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় ড্রেনের ভিতর আফ্রিকান মাগুর মাছ করার অপরাধে লিয়াকত আলী (৬৫) নামে এক ব্যক্তিকে ১’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও জব্দকৃত আনুমানিক ১৫০ কেজি আফ্রিকান মাগুর মাছগুলো উপজেলা পরিষদের সামনে গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই-২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় লিয়াকত আলী (৬৫) দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ড্রেনে আফ্রিকান মাগুর মাছ চাষ করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাগুর মাছ চাষের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে লিয়াকত আলীকে এক হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছগুলো উপজেলা পরিষদের সামনে গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, পৌর শহরের পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছের চাষ, উৎপাদন, বিপণন ও বিক্রি সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই রাক্ষুসে মাছ জলাশয়ের পরিবেশ নষ্ট করে এবং দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব বিপন্ন করে।
এছাড়াও নোংরা ও দূষিত পানিতে চাষ করায় এই মাছে ক্ষতিকর রাসায়নিক ও ভারী ধাতু থাকতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।