1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে বন্যার্তদের মাঝে বিএনপি'র ত্রাণ সামগ্রী বিতরণ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে বন্যার্তদের মাঝে বিএনপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে বন্যার্ত মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর-২৪) সকাল থেকে যশোর জেলা বিএনপির উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ সামগ্রী পেয়ে জেলা ও উপজেলা বিএনপির প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ত্রাণ বিতরণকালে যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দেশ ও জনগনের সকল দুর্যোগ দুর্বিপাকে বিএনপি সবসময় জনগণের পাশে ছিলো এবং আগামীতেও থাকবে। সারাদেশে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোর জেলা বিএনপির পক্ষ থেকে কেশবপুর উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও বিএনপির এমন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ,যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম,উপজেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর করির, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল,সদস্য সচিব বাবুল রানা বাবু,যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,কেশবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ জেলা,উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।