1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।। “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল-২৬) সকালে ছিল ১০ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে উপজেলা পরিষদের হল রুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নিজ হাতে পুরস্কার বিতরন করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম ও পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রথম সাগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

প্রজেক্ট প্রদর্শন-এর ফলাফল বিবরণীতে (বিশেষ গ্রুপ)-ভিআরবক্স প্রথম স্থান অধিকার করেছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বিজ্ঞান ক্লাব)। শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্ট প্রদর্শন-এর ফলাফল বিবরণী (জুনিয়র গ্রুপ) মাধ্যমিক পর্যায়ে প্রথম কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়। বিজ্ঞান অলিম্পিয়াড এর ফলাফল বিবরণী (সিনিয়র গ্রুপ) প্রকল্প প্রদর্শনীতে প্রথম কেশবপুর সরকারি কলেজ, দ্বিতীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে পাঁজিয়া ডিগ্রী কলেজ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ করতে থাকে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।