1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” (Recasting Teaching as a Collaborative Profession) এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে পৌর শহরে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর-রশিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, কেশবপুর বাহারুল উমুল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস ড. নুরুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, বগা-শাহক্বারারীয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু হাসান, এস.এস.জি বরনডালী দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী সুপার আঃ সামাদ, সাবদিয়া-বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান শাহিন, ভরত-ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক সেলিম রেজা।
অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া আক্তার, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রদর্শক মাহাবুবুর রহমান টুলু, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিয়ার রহমান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।