1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর পৌর শহরের মাইকেল গেট সংলগ্ন এলাকায় যশোর টু চুকনগর মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে কেশবপুর উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে।

রোববার (২৬ জুলাই-২৬) প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে মোহাম্মদ আলী মোটরসাইকেলে করে শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ভোলা-জ-১১-০০০৮ নম্বরের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় কেশবপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক বাীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিন কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলীর জন্য তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে কেশবপুরের সর্বস্তরের মানুষ, মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। উপজেলার বিভিন্ন মহলে শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসীর ভাষ্য, কেশবপুর একজন সাহসী মুক্তিযোদ্ধা, সৎ নেতৃত্ব এবং অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুনের উপস্থিতিতে পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।মোহাম্মদ আলীর মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের মাতম নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান কেশবপুরবাসী এবং জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সমগ্র কেশবপুর উপজেলার জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাআলা যেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।