1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উদযাপন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২১২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্বীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মষ্টমী উদযাপন করা হয়েছে। শুভ জন্মাষ্টমী যা “কৃষ্ণ জন্মাষ্টমী” নামেও পরিচিত।

শনিবার (১৬ আগস্সট-২৫) সকালে কেশবপুর সার্বজনীন জন্মষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে বনার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা, শ্রী শ্রী গীতা পূজা, গীতা পাঠ, ধর্মীয় সংগীত, চিত্রাংকন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা বাদ্যযন্ত্র সহকারে মিছিল নিয়ে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের ধর্মীয় সভাস্থলে হাজির হন।

বনার্ঢ্য শোভাযাত্রাটি কেশবপুর সার্বজনীন শ্রীগঞ্জ কালিতলা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সাজে সজ্জিত কৃষ্ণ ভক্তরা নেচে গেয়ে বাদ্য বাজনা বাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে এসে শেষ হয়। তীব্র রোদের উত্তাপ উপেক্ষা করে এসময় রাস্তার দুধারে অসংখ্য মানুষজন তা উপভোগ করে। সনাতন নারীরা উলুধ্বনি দিয়ে মিছিলকে স্বাগত জানায়।

শঙ্খ ধ্বনি আর ঢাকঢোলের বাদ্য বাজনা নিয়ে উৎসবমুখর পরিবেশে মিছিলে অংশ নেন ভক্তবৃন্দরা। শিশু, মহিলা, বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের সরব অংশগ্রহণ দেখে মনে হয়েছে, যেন কৃষ্ণ প্রেমের এক অদৃশ্য টানে ছুটে চলেছেন তারা শেকড়ের সন্ধানে।
পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও মঙ্গল শোভযাত্রার অগ্রভাগে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ এবং পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন, কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

সেখানে কেশবপুর সার্বজনীন জন্মষ্টমী উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ গোপাল মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সন্মানিত অতিথির বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, জামায়াত নেতা তাজাম্মুল ইসলাম দিপু, ঢাবিয়ান কেশবপুর শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান হোসেন, সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য্য, এনসিপির সন্ময়নক সম্রাট হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন, জন্মষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব মলয় বসু। অনুষ্ঠান পরিচালনা করেন, জন্মষ্টমী উদযাপন কমিটির সমন্বয়ক উৎপল দে ও সদস্য প্রভাষক সাধন দাস।

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপন করেন। এই দিন ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় ধর্মীয় রীতিনীতি মেনে মন্দির ও বাসাবাড়িতে নানান ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করেন।

সনাতন ধর্মালম্বীদের মতে, ভগবান বিষ্ণুর একটি বিশেষ রূপ হিসেবে মানা হয় শ্রীকৃষ্ণকে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে সাকার রূপে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর আবির্ভূত হওয়ার এই দিনটিই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নামে পরিচিত।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।