1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান'র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে মানবিক ডাক্তার খ্যাত কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে কেশবপুর নাগরিক সমাজ ওই শোকসভার আয়োজন করে।

মঙ্গলবার (২৯ এপ্রিল-২৬) সন্ধ্যায় কেশবপুর নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী-এর সভাপতিত্বে এবং দৈনিক প্রথমআলো পত্রিকার সাংবাদিক দিলীপ মোদক-এর সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেহেনেওয়াজ, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
আরও বক্তব্য রাখেন, মরহুমের ছোটভাই জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মিলন মিত্র, সাগরদাঁড়ি মধুসূদন অ্যাকাডেমির পরিচালক, গবেষক ও কবি খসরু পারভেজ, কবি ও আবৃত্তি শিল্পী মাসুদুর রহমান, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন ও জয়দেব চক্রবর্তী, প্যাথলজিস্ট আব্দুল হামিদ, শিক্ষক ও সঙ্গীতশিল্পী উজ্জ্বল ব্যানার্জী, কৃষক নেতা মফিজুর রহমান নান্নু, কবি ও সমাজকর্মী মাসুদা বেগম বিউটি, পলাশ সিংহ, নিমাই চাঁদ নন্দন প্রমুখ।

শোকসভায় মরহুমের বড় মেয়ে আলিফা জামান এশা তার বাবার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। এছাড়া প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবিদ হোসেন মোল্লা প্রেরিত শোকবার্তা পাঠ করেন অনুপম মোদক। শোক সভায় মরহুমের মমতাময়ী মা, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত কেশবপুরের কৃতিসন্তান মানবিক ডাক্তার খ্যাত কামরুজ্জামান (৫২) নিউমোনিয়া জনিত অসুস্থতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (২২ এপ্রিল-২৬) সকালে ইন্তেকাল করেন।

উল্লেখ্য, প্রয়াত ডাক্তার কামরুজ্জামান কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের মৃত লোকমান মোল্লার বড় ছেলে। তিনি তাঁর পরিবারসহ ঢাকার নিজস্ব বাড়িতে বসবাস করতেন। আর তিনি ছিলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেটিকস বিভাগের সিনিয়র চিকিৎসক। তিনি নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এস. এস. সি খুলনা বি. এল কলেজ থেকে এইচ. সি. সি কৃতিত্বের সাথে পাস করে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন।

তিনি এমবিবিএস পাশ করে বিসিএস উত্তীর্ণ হন। সাথে উচ্চতর ডিগ্রী নিয়েছেন একের পর এক। তাঁকে পোস্টিং দেয়া হয়েছিল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।