পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল করেছেন। যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী’র মা রহিমা বেগম (৯৮) রোববার (২৯ মার্চ-২৬) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুও সংবাদ পেয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের কায়েমখোলা গ্রামে বাড়িতে যেয়ে সমবেদনা জানান। মরহুমার স্বামী লোকমান হাকিম মোড়ল ২০০২ সালে ইন্তেকাল করেন। এ দম্পতির ৬ ছেলে ও ৬ মেয়ে রয়েছে।
তাদের দ্বিতীয় সন্তান কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোক্তার আলী গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।