1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত-২ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত-২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল২৬) রাত আনুমানিক ১০টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে মনিরামপুর উপজেলার ফকির রাস্তা এলাকায়, কেশবপুর-মনিরামপুর সড়কের মধ্যবর্তী বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক নাইম (২৬) কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের নজরুল মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কেশবপুর মধ্যকুল পাম্পে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়।

মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক।এ দূর্ঘটনায় তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা জানান, নাইম ছিলেন পরিশ্রমী ও নম্র স্বভাবের একজন তরুণ। জীবনের অনেক স্বপ্ন নিয়ে পথ চলা এই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।

স্থানীয়দের মতে, বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় সতর্কতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।পরিবারের পক্ষ থেকে মরহুম নাইমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আহত দুইজনের দ্রুত সুস্থ্যতার জন্যও এলাকাবাসী প্রার্থনা করছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।