1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।।কেশবপুর-মনিরামপুর এবং সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়ার ১০ লাখ মানুষের জলাবদ্ধতার অভিশাপ থেকে উদ্ধারে রাত-দিন কাজ করছে সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। হঠাৎ বৃষ্টিতে কেশবপুর পৌর এলাকায় একাধিক স্থানে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের বসতঘর, ব্যবসায় প্রতিষ্ঠান রক্ষায় প্রশাসন, সেনাবাহিনী ও পাউবো কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই-২৬) দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, হরিয়ার নদীর কেশবপুর পৌর এলাকা বালিয়াডাঙ্গা অংশে পাড় ধসে পড়া এলাকার বাড়িঘর রক্ষায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬ মিটার বল্লী বসিয়ে সাথে ডাউন সিট স্থাপন করে বাড়িঘর রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।
কেশবপুরে নদী খননের সময় বালিয়াডাংগা এলাকায় ৪-৫টি বাড়ি ভেঙে যেতে পারে এমন খবর পেয়ে বৃষ্টির মধ্যে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয় মানুষের পাশে দাঁড়ান।পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি জানান, কেশবপুর পৌরশহরে মধ্যদিয়ে প্রবাহিতা হরিহর নদীর বালিয়াডাঙ্গা এলাকায় ১৩০ মিটার জায়গায় মাটির মান খারাপ থাকায় খনন পরবর্তী ধ্বসে যাওয়ায় তাৎক্ষণিক সেনাবাহিনীর সহায়তায় বল্লি পুতে পাড় রক্ষার কাজ চলছে।

উল্লেখ্য, ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর্বীকরণ ও পানি নিষ্কাসন করার জন্য ১৪০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৬ টি নদীর ৮১.৫০০ কিলোমিটার নদী পূনঃখনন কাজ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় হরিহর নদীর খনন কাজ চলমান। প্রকল্পের কাজ শেষের মেয়াদ আছে জুন-২৭।

বৃষ্টি কাল শুরু হওয়ায় কাজের এখনো বাকি ৩৭ শতাংশ আগামী বছর শুষ্ক মৌসুমে শেষ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।