1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু'র ঈদ সামগ্রী বিতরণ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আলতাপোল এলাকার সাড়ে আটশো পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু। শনিবার (২৩ মে-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঈদ সামগ্রী বিতরণ করেন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে নিজস্ব অর্থায়নে ওয়ার্ডের প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করায় এলাকার সর্বস্তরের জনগণের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

জানা গেছে, সকল স্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক দৃষ্টিকোণ থেকে শনিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত পৌর শহরের থানা মোড়, শান্তিপাড়া, মাছবাজার, কলেজপাড়া, আলতাপোল এলাকার প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে বিরানির চাউল, মসলা, সেমাই, চিনি, সয়াবিন তেল ও আলু প্রদান করা হয়।

ঈদ সামগ্রী পেয়ে ধনী ও গরীর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সুবিধাভোগীর অনেকেই বলেন, সাবেক কাউন্সিলর বাবু সবসময় গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। প্রতিবছর ঈদুল ফিতরের সময় নিজস্ব অর্থায়নে তার ওয়ার্ডের সকল পরিবারের পানির বিল পরিশোধ করেন। প্রচন্ড শীতের মধ্যে গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং মা-বোনদের মাঝে শাড়ি, থ্রি-পিস বিতরণ করেন। শুধু তাই নয়! সদ্য ভুমিষ্ট হওয়া শিশুর জন্য বেবি সেট প্রদান করে থাকেন। নানান মানবিক কর্মকান্ড পরিচালনার জন্য এলাকায় বেশ জনপ্রিয় একজন নেতা এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে সুনাম কুড়িয়েছেন।

এ ব্যাপারে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, কে ধনী, কে গরীব সেটা মূখ্য বিষয় নয়! সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নিজ ওয়ার্ডের সকল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ-উল-আযহার শুভেচ্ছা রইলো। সকলের শান্তিতে হোক আমার শান্তি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।