1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সাধারণ সভা (জুন) অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর থানা প্রেসক্লাব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ জুন-২৬) সকাল ১১টায় কেশবপুর থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ- এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল ইসলাম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনজুর ইসলাম মুকুল, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম মুর্শিদী, বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন, ইমরান হোসেন, মাসুম বিল্লাহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের অবশ্যই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা যাবে না। অর্থ, প্রভাব বা ব্যক্তিস্বার্থের কাছে নতি স্বীকার না করে যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। এমন সংবাদ প্রকাশ করতে হবে, যা জনস্বার্থ রক্ষা করবে, সমাজের অসঙ্গতি তুলে ধরবে এবং দেশের মানুষের প্রশংসা অর্জন করবে।
সভায় সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল বলেন, “কেশবপুর থানা প্রেসক্লাব অল্প সময়ের মধ্যেই একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই সুনাম ও মর্যাদা ধরে রাখতে হলে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালো ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে কেশবপুর থানা প্রেসক্লাবকে আরও এগিয়ে নিতে যাওয়া সম্ভব।”
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, “কেশবপুর উপজেলার গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের সংগ্রহ ও প্রকাশ করতে হবে। সংগঠনকে একটি বাস্তব ও শক্তিশালী রূপ দিতে হবে। ইতোমধ্যে কেশবপুর থানা প্রেসক্লাবের সদস্যরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা সবসময় সত্যের পক্ষে থাকব এবং সমাজের বাস্তব চিত্র পত্রিকার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো। মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামনের দিনে আরও এগিয়ে যেতে হবে।”

সভায় আরও বলা হয়, স্থানীয় সমস্যাবলি, উন্নয়ন কর্মকাণ্ড, সাধারণ মানুষের ভোগান্তি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে সংবাদে তুলে ধরতে হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে স্থানীয় পত্রিকা ও প্রেসক্লাবের সংবাদ কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্র দেবনাথ সকলের সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।