1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা এলাকায় অবস্থিত সরকারি যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে দখল ও বালু ভরাটের কারণে সাধারণ মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী, পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত বছর আগে যশোর থেকে ব্যাসডাঙ্গা এলাকায় শ্বশুরবাড়িতে এসে বসবাস শুরু করেন রফিকুল ইসলাম। পরে তিনি বালু অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় জমি ক্রয় করেন। এরপর থেকে সরকারি যাত্রী ছাউনির পাশে ও ভেতরে বালু রাখার কারণে ছাউনিটি কার্যত সাধারণ মানুষের ব্যবহার থেকে বঞ্চিত হয়ে পড়েছে।একসময় এই যাত্রী ছাউনিটি পথচারী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো।

বৃষ্টি, তীব্র রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ায় মানুষ এখানে আশ্রয় নিয়ে স্বস্তি পেতেন। কিন্তু বর্তমানে ছাউনির ভেতরে বালু ভরাট করে রাখায় সেখানে বসা বা আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। এতে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি এই স্থাপনাটি জনস্বার্থে নির্মাণ করা হলেও বর্তমানে তা দখল ও অব্যবস্থাপনার কারণে তার মূল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। একসময়ের জনসাধারণের জন্য উন্মুক্ত ও উপকারী স্থানটি এখন প্রায় অচল হয়ে পড়েছে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, যাত্রী ছাউনিটি দ্রুত দখলমুক্ত করে ভেতরে রাখা বালু অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ভবিষ্যতে যাতে কেউ সরকারি স্থাপনা দখল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ারো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।