পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার নবাগত সভাপতি প্রভাষক জুলমাত আলী এবং বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে-২৬) সকালে অনুষ্ঠানের শুরুতেই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তৌহিদুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের নতুন সভাপতি প্রভাষক জুলমাত আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদ্রাসার সমস্যা, সম্ভাবনা ও কর্মপরিকল্পনার বিষয় তুলে ধরেন এবং মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরী, সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, প্রভাষক আবু হুরাইরা।
আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট গভর্নিং বডি, শিক্ষক এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা আব্দুস সামাদ। উল্লেখ্য, ১৯৫৫ সালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সুনামের সহিত অত্র প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।