1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর, মঙ্গলকোট বাজারের জনগুরুত্বপূর্ণ পাবলিক টয়লেট ভেঙে দেওয়ায় জনদুর্ভোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুর, মঙ্গলকোট বাজারের জনগুরুত্বপূর্ণ পাবলিক টয়লেট ভেঙে দেওয়ায় জনদুর্ভোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৫২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারের জনগুরুত্বপূর্ণ পাবলিক টয়লেট খাল খনন কর্তৃপক্ষ ভেঙে দেওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলকোট বাজারের প্রায় এক হাজার ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে বাজার কমিটি বাজারের মধ্য ব্রিজের পাশে একটি পাবলিক টয়লেট নির্মাণ করে।

তাছাড়া মঙ্গলকোট বাজারে সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বাজার বসে। বাজারের হাজার হাজার মানুষ ঐ পাবলিক টয়লেটটি ব্যবহার করে থাকেন। কিন্তু বাজারের মধ্য দিয়ে সরকারিভাবে একটি খাল খলন করা হচ্ছে। খাল খনন করলে মঙ্গলকোট বাজারের পাবলিক টয়লেটটি রক্ষা করা যাবে কিনা এ নিয়ে সংশয় দেখা দেয়। মঙ্গলকোট বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউসুফ ঢালী ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরদার বিষয়টি ৪ মার্চ দুপুরে বিষয়টা শুনে খাল খননের সাইট পরিদর্শক আশরাফুল ইসলামের নিকট পাবলিক টয়লেটের মালামাল সরিয়ে নেওয়ার জন্য ৩-৪ ঘন্টা সময় চেয়েছিলেন। কিন্তু খাল খনন কর্তৃপক্ষ মঙ্গলকোট বাজার কমিটিকে সময় না দিয়ে ঐদিন দুপুরেই পাবলিক টয়লেট ভেঙে ফেলে।

এ ব্যাপারে সাইট পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, আমি ড্রেজার মেশিন চালককে পাবলিক টয়লেট-এর বিষয় জানিয়েছিলাম। কিন্তু আমি সাইডে উপস্থিত না থাকায় এমন ঘটনা ঘটেছে।

এদিকে মঙ্গলকোট বাজারে জনগুরুত্বপূর্ণ আর কোন পাবলিক টয়লেট না থাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ী, হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৫ মার্চ সকালে বাজার কমিটির নেতৃবৃন্দ সহ বাজারের ব্যবসায়ীরা পাবলিক টয়লেটটি পুনঃনির্মাণ করার জন্য ঠিকাদার কর্তৃপক্ষের নিকট দাবি জানান। এ সময় মঙ্গলকোট বাজার কমিটির উপদেষ্টা আলহাজ্ব আমিনুল ইসলাম, আব্দুল জলিল সরদার, সভাপতি ইউসুফ ঢালী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলামসহ বাজারের শতশত ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

এদিকে জরুরী ভিত্তিতে মঙ্গলকোট বাজারে একটি পাবলিক টয়লেট নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী, হাটে আগত সচেতন ক্রেতা-বিক্রেতা, এলাকাবাসী ও পথচারীরা। এই টয়লেটের অভাব পূরণ না হলে জনদূর্ভোগ চরম আকার ধারন করবে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।