1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর বাহারুল উলুম কামিল (এমএ) মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের ২০২৬ সালের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আন্তরিক, সুশৃঙ্খল ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৪ জুন-২৬) দুপুর ১২টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফসিয়ার রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রভাষক মোঃ জুলমাত আলী। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি প্রভাষক মোঃ জুলমাত আলী বলেন, “পরীক্ষা শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তোমরা মনোযোগ, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফলের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। ভালো ফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। শিক্ষক-শিক্ষিকাদেরও শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হয়ে প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে আন্তরিক ভূমিকা রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার আরবি বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরী। আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু। অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।পরে আলিম পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।