1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার রক্ষা করতে হবে - কৃষিবিদ শামীমুর রহমান শামীম। - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার রক্ষা করতে হবে – কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।কৃষি, খাদ্য ও মৎস্য উৎপাদনে কোনো ধরনের কর্পোরেট দখল বা নব্য ঔপনিবেশিক শোষণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, “বাংলাদেশের খাদ্য, পানি ও জমি বিদেশি কর্পোরেট বা পুঁজির হাতে তুলে দেওয়া হবে না। নারীর অধিকার নিশ্চিত করেই খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথ রচনা করতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত “খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার” শীর্ষক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কৃষিবিদ শামীম আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলে লবণাক্ততা বেড়ে গিয়ে কৃষি ও মৎস্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ পানির অভাবে উপকূলের ৬৪ শতাংশ মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। জলবায়ু উদ্বাস্তু রোধে সমৃদ্ধশালী উত্তর দেশগুলোকে ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “দেশে ন্যায্য, জলবায়ুবান্ধব ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।”

এ জনসমাবেশের সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। তিনি বলেন, “জীবাশ্ম জ্বালানি বন্ধ করে জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞ ঠেকাতে হবে। নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে বিবেচনায় নিতে হবে এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে খাস জমি বণ্টনের দাবি জানাই।

এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, বিএনপি নেতা এমরান হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ শাহ্ আলম শেখ ও নারীনেত্রী শামীমা আক্তার লাইজু।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার বলেন, সরকার কৃষিকে আধুনিকায়ন ও টেকসই করার লক্ষ্যে ভর্তুকি প্রদানসহ প্রান্তিক কৃষকদের জলবায়ু সহনশীল চাষাবাদে সম্পৃক্ত করেছে। তিনি জানান, “কৃষি গবেষণা, উদ্ভাবন ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।নারীনেত্রী কমলা সরকার বলেন, কৃষিকাজ ও মৎস্য চাষে নারীদের অবদান বিপুল হলেও রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো মেলেনি। নারী কৃষক ও নারী জেলেদের সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উন্নয়নকর্মী তৃপ্তি সরদার, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মণ্ডল, আব্দুর রশিদ হাওলাদার, পরিবেশকর্মী কমলা সরকার, হাছিব সরদার ও মেহেদী হাসান প্রমুখ।

এ সমাবেশে উপকূলের নারী কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করেন। দিনব্যাপী এ আয়োজন শেষে লাঠিখেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৮০তম বার্ষিকী উপলক্ষে তাদের নব্য ঔপনিবেশিক শোষণ, সম্পদের বৈষম্যমূলক বণ্টন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”, “ওয়াটারকিপার্স বাংলাদেশ”, “বাদাবন সংঘ” ও “পশুর রিভার ওয়াটারকিপার” যৌথভাবে এ জনসমাবেশের আয়োজন করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।