1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুবিতে জব ফেয়ারে শেষ দিনে শিক্ষার্থীদের ভিড় - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুবিতে জব ফেয়ারে শেষ দিনে শিক্ষার্থীদের ভিড়

  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬২ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর।।খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) আয়োজিত প্রথম ‘জব ফেয়ার-২০২৫’ এর শেষ দিনে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে অদম্য বাংলা চত্বর ও সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তন।

দুই দিনব্যাপী এ চাকরি মেলায় শিক্ষার্থীরা সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে সিভি জমা দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে অংশ নিয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) শেষ দিনেও মেলার বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের ভিড় ছিল।স্টলগুলো ঘুরে দেখা গেছে, কেউ সম্ভাব্য চাকরির সুযোগের খোঁজ করছেন, কেউ আবার সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেয়েছেন। ক্যারিয়ার সেশনগুলোতে সুপরিচিত আলোচক ও খুবির সাবেক শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা তুলে ধরেছেন। শিক্ষার্থীদের মতে, এ মেলা তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে একইসঙ্গে নেটওয়ার্কিং, পরামর্শ গ্রহণ ও চাকরির সুযোগ মিলছে।

অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী রোকসানা আক্তার বলেন, এখানে একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাওয়া আমাদের জন্য বিরল অভিজ্ঞতা।উন্নয়ন ও শিক্ষা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, ক্যারিয়ার সেশনে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা আমাদের চাকরির বাজারে আত্মবিশ্বাসী করে তুলবে।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুন্সি বলেন, এ মেলায় সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ এবং কিছু প্রতিষ্ঠানে অনস্পট ইন্টারভিউ দিতে পারব। এটা সত্যিই দারুণ অভিজ্ঞতা।আয়োজকরা জানান, মেলায় দেশের ৩০টি মাল্টিন্যাশনাল কোম্পানি ও দুটি আন্তর্জাতিক সংস্থা চাকরির সুযোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে জাতিসংঘের ইউএন ভলেন্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিইচ ইস্পাত, ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক ব্যাংক, এসিআই, প্রাণ, আকিজ গ্রুপসহ আরও অনেক প্রতিষ্ঠান। এ ছাড়া খুবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠানও এ মেলায় অংশ নিয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা শুধু সিভি জমা দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্কিল ডেভেলপমেন্ট সেশন থেকে জব মার্কেটে প্রস্তুতির জন্য সুনির্দিষ্ট গাইডলাইন পেয়েছেন। অনেক প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করছে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জব ফেয়ারের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. নুরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত। আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আহসান হাবিব।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।