1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুমেকে প্রবাহ মাল্টিমিডিয়া সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি,থানায় জিডি - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুমেকে প্রবাহ মাল্টিমিডিয়া সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি,থানায় জিডি

  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৮৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ।।খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এক গণমাধ্যম কর্মী। সোমবার (২৭ অক্টোবর) সকালে বহির্বিভাগে থাকা মো. সেলিমুজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ সময় ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।খুলনা সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।হামলার শিকার ওই সাংবাদিকের নাম নুর মোহাম্মদ খান লিটু। তিনি খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক প্রবাহের মাল্টিমিডিয়া রিপোর্টার।অভিযোগ সূত্রে জানা গেছে, খুমেক হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগে দালাল দৌরাত্ম্যে রোগীদের ভোগান্তির বিষয়ে সংবাদ সংগ্রহে যান লিটু। এ সময় বহির্বিভাগে থাকা মো. সেলিমুজ্জামান তাকে অকথ্য ভাষায় গাআগাল করেন ও প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার একপর্যায়ে ওই সাংবাদিকের ওপর হামলা করলে সেখানে কর্তব্যরত আনসার সদস্য তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।জানা গেছে, অভিযুক্ত মো. সেলিমুজ্জামান স্বাস্থ্য অধিদপ্তরের প্রজেক্টের ল্যাব টেকনোলোজিস্ট হিসেবে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত। দুর্নীতির অভিযোগে তাকে খুমেক হাসপাতাল থেকে বদলি করা হয়েছে। সেখানে অফিস না করে সরকারি নির্দেশনা উপেক্ষা করে খুমেক হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে অবৈধ ডায়াগনস্টিক খুলে রোগী ভাগিয়ে নিয়ে যান।

এসব বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।অভিযুক্ত সে‌লিমুজ্জামান ব‌লেন, আমি ছু‌টি‌তে আছি, যে কার‌ণে খুলনায় র‌য়ে‌ছি। আমি কোনো প্রতিষ্ঠান চালাই না। এটা আমার আত্মী‌য়ের প্রতিষ্ঠান। সাংবা‌দিক‌কে হামলা বা হুম‌কির কোনো ঘটনা ঘ‌টেনি।নুর মোহাম্মদ খান লিটু বলেন, এ ঘটনায় আমি সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। একজন সাংবাদিক হিসেবে আমি আমার পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।