1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বেরিয়ে এলো আসল ঘটনা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বেরিয়ে এলো আসল ঘটনা

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্রের অংশ তৈরির ঘটনাকে কেন্দ্র করে শহর,জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ওই অভিযানে কারখানা থেকে বিপুল অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়, যা দিয়ে অন্তত ৩০টি অস্ত্র তৈরি করা সম্ভব ছিল। পরে তদন্তে জানা গেছে, এসব অস্ত্র তৈরি হচ্ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য।
‎শনিবার (১৩ ডিসেম্বর ২৫ ) রাত ৭টায় খুলনা নগরীর জোড়াগেট এলাকার একটি গলিতে এ অভিযান চালানো হয়। কারখানা থেকে অস্ত্র তৈরির ছাঁচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ ৩০টি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎
‎এ সময় পুলিশ কারখানার মালিক মো. নজরুল ইসলাম, আকবর আলী, শহিদুল ইসলাম ও পিকলুকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
‎খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
‎
‎অভিযান চলাকালে পুলিশ দাবি করে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই কারখানায় আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে আসছিল। এর আগেও এখান থেকে অস্ত্রের চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। কারখানায় অস্ত্রের বিভিন্ন অংশ তৈরি করা হলেও সেগুলোর সংযোজন করা হতো অন্য স্থানে।
‎
‎ঘটনার সময়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, আমরা আপাতত এ ঘটনায় তিনজনকে আটক করেছি। এই অস্ত্র তৈরির মূল কারিগরকে ঈশ্বরদী থেকে আনা হয়েছে। এখানে অস্ত্রের বিভিন্ন ধরনের যন্ত্রাংশগুলো তৈরি হয়। ট্রিগার, ট্রিগার গার্ডসহ ঢালাই করে যেসব জিনিস বানাতে হয় সেগুলো এখানে তৈরি হচ্ছে।
‎এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনা তদন্তে খুলনার খবরে হাতে আসে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের জন্য অস্ত্র নির্মাণের আদেশের কপি।
‎
‎বিএনসিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের নৌ শাখা’র প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এসএম তফসিরুল ইসলাম স্বাক্ষরিত অস্ত্র নির্মাণের আদেশের পত্রে উল্লেখ করা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের (সেনা, নৌ, বিমান শাখা) ক্যাডেটদের যুগোপযোগী ট্রেনিংয়ের জন্য কিছু সংখ্যক অত্যাধুনিক কাঠের অস্ত্র (৫০ পিস) তৈরি করা প্রয়োজন। উক্ত অস্ত্রগুলো বিএনসিসি এর তত্ত্বাবধানে খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন প্রাঙ্গনে তৈরি করা হবে।
‎
‎চিঠিতে অস্ত্রসমূহ তৈরিতে খুলনা নগরীর শেরেবাংলা রোড এলাকার গাজী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ঠিকানা দেওয়া হয়।
‎এ বিষয়ে পিইউও তফসিরুল ইসলাম খুলনার খবর কে বলেন, যে অস্ত্রের অংশগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের জন্য তৈরি হচ্ছিল,এগুলো ডামি অস্ত্র।
‎
‎ডামি অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছিলাম। অভিযানের পর বিএনসিসি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এগুলো ডামি রাইফেলের অংশ। এরপর আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।