1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর।।স্থানীয় ও বৈশিক কর্মকান্ডের চালিকাশক্তি বয়স্ক ব্যক্তিরা: আমাদের আকাঙ্খা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষা করা সকলের দায়িত্ব। প্রবীণেরা সমাজের বোঝা নয়, আমাদের গর্ব। তাদের শ্রম ও মেধার বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সামাজিক বেষ্টনীর আওতায় প্রবীণ ব্যক্তিদের বলয় বৃদ্ধি করা হয়েছে। আটটি বিভাগে তাদের জন্য প্রবীণ নিবাস গড়ে তোলা হয়েছে। বর্তমানে ৬১ লাখ প্রবীণ ব্যক্তিকে বয়স্কভাতার আওতায় আনা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্ব প্রবীণ জনসংখ্যা ১২শত বিলিয়ন, যা ২০৫০ সালে দুই মিলিয়নে দাঁড়াবে। আমাদের দেশে বর্তমানে এক কোটি ৩০ লাখ প্রবীণ ব্যক্তি রয়েছে, যা ২০২৬ সালে এক কোটি ৮০ লাখে পৌঁছাবে। সরকার প্রবীণদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ সাইদুল হাসান। অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিরা বক্তৃতা করেন।অনুষ্ঠান শেষে ১০ জন প্রবীণের মাঝে ছড়ি বিতরণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এর আগে খুলনা রেলওয়েস্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।