1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় এনসিপি নেতা মোতালেব হত্যাচেষ্টা মূল হোতা ‘ডিকে শামীম’ গ্রেপ্তার - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় এনসিপি নেতা মোতালেব হত্যাচেষ্টা মূল হোতা ‘ডিকে শামীম’ গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।গত ২২ ডিসেম্বর খুলনার সোনাডাঙ্গা এলাকায় এনসিপি নেতা মোতালেব সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃতরা হলেন শীর্ষ সন্ত্রাসী শামীম সরদার ওরফে ডিকে শামীম এবং তার সহযোগী মো. আরিফ।

আজ দুপুরে খুলনার লবণচরাস্থ র‌্যাব-৬ এর হেড কোর্য়াটারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ ও ২৬ ডিসেম্বর সোনাডাঙ্গার বসুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিকে শামীম স্বীকার করেছেন যে, তিনি নিজেই মোতালেবকে লক্ষ্য করে সরাসরি মাথায় গুলি করেন।
র‌্যাব জানায়, তদন্তে উঠে এসেছে, মাদক ব্যবসা ও লভ্যাংশ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়। ঘটনার দিন সকালে মাদক উদ্ধারের অজুহাতে যুব শক্তির নেত্রী তনিমা তন্বীর বাসায় ঢুকে মাদক না পেয়ে ক্ষিপ্ত হয়ে শামীম অস্ত্র ব্যবহার করেন।

সন্ত্রাসী ডিকে শামীমের বিরুদ্ধে দস্যুতা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ২৩ ডিসেম্বর যুব শক্তির নেত্রী তনিমা তন্বীকে গ্রেফতার করে পুলিশ।

গত ২২ ডিসেম্বর খুলনার সোনাডাঙ্গায় বিভাগীয় জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার তনিমা তন্বী নামে নারীর ঘরে গুলিবিদ্ধ হন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।