1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপি নেতার নেতৃত্বে পরিকল্পিত হামলা। - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপি নেতার নেতৃত্বে পরিকল্পিত হামলা।

  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম খুলনা।।খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এক তরুণকে বেধড়ক মারধর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান।

ভুক্তভোগী নাজমুল হাসান (আজকের সমাবেশ পত্রিকার সম্পাদক মো. রেজাউল করিমের ছেলে) জানান, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইনহেলার কিনতে ফুলবাড়িগেট বাজারে গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ডেকে নিয়ে রেললাইনের পাশে বেধড়ক মারধর করে। হামলায় নেতৃত্ব দেন সোহাগ মোল্লা (৩৮), যিনি খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলার আসামি। তার সহযোগী ছিলেন স্যানেটারি ব্যবসায়ী নাসির ও মো. আজম (৩৬)।

এ সময় স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজমুল কে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর আগে সাহেব আলী সরদারের দুই ছেলেকে ধরে নিয়ে গিয়ে মারধর করে ৪-৫ লক্ষ টাকা চাঁদা আদায় করেন। এছাড়া বিএনপি নেতা বি.আর.টি মনিরুল ইসলামের দুই ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে ১.৫ লক্ষ টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর পরিবার ইতিমধ্যে আদালতে মামলা দায়ের করেছে এবং সেনাবাহিনী ক্যাম্পেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর মামা লেফটেন্যান্ট কর্নেল আরিফ এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের আশ্বাস দেন। স্থানীয় বিএনপি নেতারাও সোহাগ মোল্লার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।