1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ঝরে পড়া শিশুদের নতুন স্বপ্ন দেখাচ্ছে ওয়ার্ল্ড ভিশন - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় ঝরে পড়া শিশুদের নতুন স্বপ্ন দেখাচ্ছে ওয়ার্ল্ড ভিশন

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮৯ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।খুলনায় ঝরে পড়া শিশুদের আবারও বিদ্যালয়ের পথে ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তাদের উদ্যোগে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নগরীর বিআইএম ভবনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার এবং সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা শিক্ষা অফিসার মো. শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো. তহিদুল ইসলাম এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া।

বক্তারা বলেন, অনেক শিশু দারিদ্র্য, পারিবারিক সংকট ও সামাজিক বাস্তবতার কারণে লেখাপড়া থেকে ছিটকে পড়ে। এসব শিশুদের আবার শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা শুধু একটি প্রকল্প নয়, বরং তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার একটি মানবিক প্রচেষ্টা।উল্লেখ্য, খুলনায় ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করার অনুমতি পাওয়ার পর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মহানগরীর ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জরিপ পরিচালনা করে। প্রাথমিকভাবে প্রায় অর্ধশত ঝরে পড়া শিশুর তালিকা তৈরি করা হয় এবং তাদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা হয়।

এ কাজে প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষকবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ সহযোগিতা করেন।অনুষ্ঠানের শেষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হলে তাদের চোখেমুখে দেখা যায় নতুন স্বপ্নের ঝিলিক। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ ঝরে পড়া শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।