1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় শীতের শুরুতেই ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় শীতের শুরুতেই ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর।।‎‎নগরীর ডাক বাংলা, ফেরীঘাট, নিক্সন মার্কেট, হেলাতলা সড়কসহ বিভিন্ন স্থানের ফুটপাতগুলোতে শীতের পোশাক বিক্রির ধুম পড়ে গেছে।

‎বিকেলের পর থেকেই দোকানিরা সাজিয়ে রাখছেন সোয়েটার, হুডি, চাদর, গেঙ্গি, প্যান্ট ও টুপি। ক্রেতারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, এই ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে সাশ্রয়ী মূল্যে পছন্দের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন।
‎সন্ধ্যা নামার সাথে সাথে এই সব দোকানগুলোতে ক্রেতা সমাগম বাড়তে থাকে। ফুটপাতের এই দোকানে ৩০ থেকে ৩০০ টাকার মধ্যে সোয়েটার, হুডি, গেঞ্জি, কানটুপি, মোজা, এবং হাতমোজার মতো প্রয়োজনীয় পোশাক পাওয়া যাচ্ছে।

‎ক্রেতাদের একাংশ জানিয়েছেন, বড় মার্কেটে একই পণ্য কিনতে অনেক বেশি খরচ হয়, যা তাদের নাগালের বাইরে। অন্যদিকে, ফুটপাতের পোশাকগুলো মান এবং দামের ক্ষেত্রে বেশি সুবিধাজনক।‎গত বছরের তুলনায় এবার শীতের পোশাক বিক্রিতে ভালো সাড়া মিলছে। এই সব দোকানগুলোতে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকার পোশাক বিক্রি হচ্ছে। শীতের তীব্রতা বাড়লে বিক্রি আরও বাড়বে। নগরীর মার্কেট গুলোতে শীতবস্ত্রের কেনাবেচা জমজমাট। শীত যত বাড়বে, ক্রেতাদের আগমনও তত বাড়বে।

‎এদিকে ক্রেতারা জানান, ফুটপাতের দোকানে পণ্য কেনার সময় দরকষাকষি করার সুযোগ থাকায় তাদের সুবিধা বেশি হয়। এই ভ্রাম্যমাণ দোকানগুলো শুধু পোশাক বিক্রির স্থান নয়, এটি শহরের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের শীতের প্রস্তুতির মূল কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যার পর সাদা-নীল আলোয় আলোকিত এই দোকানগুলো শুধু ক্রেতা-বিক্রেতার মিলনস্থল নয়, বরং শীতকালীন অর্থনীতির চিত্রও ফুটিয়ে তুলছে। সাশ্রয়ী মূল্যের পোশাক ও চলমান শীতের উৎসব খুলনা শহরকে এক ভিন্ন রূপ দিচ্ছে।‎বিক্রেতা শামিম বলেন, শীতের পোষাক বিক্রি পুরোদমে শুরু হয়ে গেছে।

সব ধরনের পোকাশের চাহিদা আছে। সামনে শীত পড়লে আরও বেশি বিক্রি হবে। এখানে ৩০ থেকে ৩০০ টাকার মাল বিক্রি হয়। প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টাকার মালামাল বিক্রি হচ্ছে।
‎নগরীর বয়রা এলাকা থেকে ছেলের জন্য পোষাক কিনতে শরিফ ইসলাম বলেন, এখানকার পোশাকের মান একদম খারাপ না। ছেলের জন্য ১৩০ টাকা দিয়ে হুডি গেঞ্জি কিনলাম। শো রুমে গেলে এমন কোয়ালিটির একটা পোশাক কিনতে বাড়তি টাকা খরচ করতে হত। এখানে অনেকগুলো দোকান বসে তাছাড়া অনেক ধরণের পোশাক পাওয়া যায়। নিজের সাধ্যের মধ্যে পছন্দ মত পোশাক ক্রয় করা সম্ভব। বিক্রেতা রাকিব হোসেন বলেন, শীত বাড়ার সাথে বিক্রি ভালো হবে। প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার বিক্রি করছি। সামনের দিনগুলো আরও বিক্রি বাড়বে। সন্ধ্যার পর ক্রেতার চাপ থাকে। কেনাবেচা যা হচ্ছে ভালোই। কলেজ পড়ুয়া শিক্ষার্থী জুবায়ের হোসেন বলেন, এই অস্থায়ী দোকান থেকে কম দামে পছন্দ মত পোষাক ক্রয় করা যায়। যাদের পোশাক কিনতে আলাদা বাজেট থাকে না তারা এখান থেকে সহজে পছন্দ মত পোশাক নিতে পারেন। সাধারণত নিম্ন আয়ের মানুষের জন্য এই সব দোকান থেকে শীতের পোশাক ক্রয় করা সহজলভ্য।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।