খুলনার খবর।।খুলনার রূপসায় লোকাল বাসের ধাক্কায় লিলি কুণ্ডু (৪৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুণ্ডু (৫৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের রূপসা থানাধীন আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিলি কুণ্ডু বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্বা গ্রামের অমর কুণ্ডুর স্ত্রী। নিহত লিলি কুন্ডু চিকিৎসক দেখিয়ে মোটরসাইকেলে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা বলেন, লিলি কুণ্ডু দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে স্বামী অমর কুণ্ডুর সঙ্গে মোটরসাইকেলে খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখাতে যান তিনি। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছন থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান লিলি কুণ্ডু এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্বামী অমর কুণ্ডু মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালক সাগরকে (২৬) কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।