1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার ডাকবাংলা মোড়ে লাভলু হোটেলে সন্ত্রাসী হামলা, চারজনকে কুপিয়ে জখম - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার ডাকবাংলা মোড়ে লাভলু হোটেলে সন্ত্রাসী হামলা, চারজনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৯৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ডাকবাংলা মোড়ে লাভলু হোটেলে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর২০২৫ ) সন্ধ্যার পর ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র—চা পাতি, রামদা ও ধারালো ছুরি নিয়ে হঠাৎ করে হোটেলে ঢুকে হামলা চালায়। এ সময় হোটেলের বাবুর্চি, কর্মচারিসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আতঙ্ক সৃষ্টি করতে হোটেলের বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

আহতরা হলেন হোটেলের বাবুর্চি আয়ুব আলী, কর্মচারী সুজন, মধু ও টটুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হোটেলে খাবার খাওয়ার সময় পানি চাওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারির সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় হোটেল ম্যানেজার বেল্লালকে মারতে উদ্ধত হলে অন্য কর্মচারিরা বাঁধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

হোটেলের স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম বাপ্পী বলেন, এ ঘটনার রেশ ধরে সন্ধ্যার কিছু পরে ১০ থেকে ১৫ জন হঠাৎ করেই হোটেলে এসে আক্রম চালায়। ধারালো দেশীয় অস্ত্র চাপাতি, রাম দা দিয়ে হোটেলের ভিতরে বাবুর্চিসহ চারজনকে এলোপাতারি কুপিয়ে জখম করে। হোটেলের বিভিন্ন গ্লাস ভাঙচুর করে।

ঘটনার সময় হোটেলের ভেতরে ও আশপাশে থাকা মানুষজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ডাকবাংলা মোড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মো: শাহজাহান  বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ডাকবাংলা দোকান মালিক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিন্নু বলেন, ডাকবাংলা মোড় খুলনার সবচেয়ে জনবহুল এলাকা। এখানে প্রতিদিন হাজারো মানুষ আসা-যাওয়া করে। এমন স্থানে সন্ত্রাসীদের দৌরাত্ম্য পুরো ব্যবসায়ী সমাজকে আতঙ্কিত করছে। প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হোক।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।