1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী পুলিশ সদস্য নিহত  - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী পুলিশ সদস্য নিহত 

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার শেয়ার হয়েছে

সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা খাতুন নামের এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার গুটুদিয়া এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নারী পুলিশ সদস্য ফারজানা ইসলাম সাতক্ষীরা সদর থানাধীন নলকুড়া এলাকার বাসিন্দা আবুল খায়েরের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান,খুলনা হতে নিজ কর্মস্থল ডুমুরিয়া থানায় যাওয়ার উদ্দেশ্যে তার ভাই নাঈম এর মোটরসাইকেল (যার নং-খুলনা মেট্রো-ল-১১-৭৪৪২) যোগে পাঁচ বছর বয়সী নিজ পুত্র সন্তান আরিয়ানকে নিয়ে তিনি রওনা হন। এক পর্যায়ে তিনি ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া ইউনিয়ন পরিষদের উল্টোপাশে পৌঁছালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওই এলাকায় অতিরিক্ত খানা-খন্দকে পরিনত হওয়ায় ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাৎক্ষণিক পেছনে থাকা খুলনা মেট্রো-শ-১১-০৪৪৫ নম্বরের ট্রাকের সামনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নারী কং/৭২৯ ফারজানা ইয়াছমিনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক জানান, মোটরসাইকেলের চালক ফারজানা ইয়াসমিন এর ভাই নাঈম ও ছেলে আরিয়ান সুস্থ্য রয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এছাড়া বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হইয়াছে। পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষ্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়ে তিনি ঘাতক ট্রাকটিকে আটকের খবর নিশ্চিত করেন।

তাৎক্ষণিক খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।