1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার দিঘলিয়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু ৩ মে থেকে - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার দিঘলিয়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু ৩ মে থেকে

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৯০ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দীঘলিয়া খুলনা। খুলনা জেলার দিঘলিয়া উপজেলা-এ কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩ মে ২০২৬ থেকে শুরু হয়েছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারিভাবে এ ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর।

চলতি মৌসুমে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এছাড়া প্রতি মেট্রিক টন (২৫ মণ) ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ হাজার টাকা। সংগৃহীত ধানের মূল্য সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে ১৮ মে বেলা ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে দিঘলিয়ার বিভিন্ন সড়ক এ কৃষকদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত-এর সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল আলম-এর তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন ।

কৃষকদের সরকারি সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করে ন্যায্য মূল্যে ধান বিক্রির আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে, যাতে কৃষকরা সরাসরি সরকারি সুবিধা পেতে পারেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।