এস.এম.শামীম, খুলনা।। খুলনার দিঘলিয়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ এবং সহকারী কমিশনার ( ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ সাথে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাত
করেছেন ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান (এম জে এফ) ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।এসময় তিনি , দিঘলিয়ার উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লায়ন ক্লাবের কর্মপরিকল্পনা তুলে ধরেন দিঘলিয়ায় উন্নয়নে ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লায়ন ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, দিঘলিয়া উপজেলা কে একটি আধুনিক উপজেলায় রূপান্তরের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় আগামীতে এ উপজেলা কে আধুনিক ও মডেল উপজেলায় রূপদান করা হবে।
এরপূর্বে লায়ন খান আখতারুজ্জামান (এম জে এফ) খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিক সংগঠনের সাথে মতবিনিময় করেন এবং প্রেসক্লাবের উন্নয়নের জন্য কার্যকারী ভূমিকা রাখবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ,কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, এস এম শামীম, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।