খুলনার খবর।।খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক সময়ের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার, মেট্রোপলিটন সাংবাদিক ইউানিয়ন (এমইউজে) খুলনার সহ-সাধারণ সম্পাদক ও একুশে টিভি’র খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর’র পিতা টি এম আমিরুল ইসলামের শরীরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আদ-দ্বীন হাসপতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে ওই রাতে তার বুকের বাম পাশের্^ হার্টে দু’টি রিং স্থাপন করা হয়েছে। রিং স্থাপনের পর তাকে ৭২ ঘন্টার জন্য নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে তাঁর আশু সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আহমদ মুসা রঞ্জু।
অপর দিকে, সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন এমইউজে খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী মোঃ এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশরাফুল ইসলাম নূরের পিতা টিএম আমিরুল ইসলামের আশু রোগমুক্তির জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা এবং তার দ্রুত আরোগ্য কামনা করে সহকর্মীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।