1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা, ২ জন গ্রেপ্তার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা, ২ জন গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২০৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা থানায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, তার ছোট ভাই শেখ সোহেল, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম এবং ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পরিচয়ে ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চেষ্টা, নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিসাধন, ও অন্যান্য জেলার সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গত রবিবার (২০ জুলাই) ভোর পৌনে ৫ টার দিকে কলেজিয়েট গার্লস স্কুলের সামনে থেকে মো: আব্দুল রহিম গাজীর ছেলে ইব্রাহীম গাজী ও আবুল কালাম আজাদের ছেলে জিনার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে একটি টায়ার ও পেট্রোলজাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে। তারা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, মামলার ৩, ৪ ও ৫ নম্বর আসামিদের নির্দেশে তারা খানজাহান আলী সড়কের খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের সামনে আগুন লাগানোর জন্য অবস্থান করছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো: হাসানুর রহমান জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান দেখতে পায়। তখন ওই গাড়ির সঙ্গে থাকা নেতৃবৃন্দ পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

রূপসা ফাড়ির ইনচার্জ আমজাদ হোসেন বাদি হয়ে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তার ছোট ভাই শেখ সোহেল, এডভোকেট শেখ সাইফুল ইসলাম, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনসহ অজ্ঞাত পরিচয়ে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন,মামলার নম্বর ২১।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।