1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা-২ আসনে মঞ্জু চূড়ান্ত, তারেক রহমানের ফোন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা-২ আসনে মঞ্জু চূড়ান্ত, তারেক রহমানের ফোন

  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৪৪৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে প্রার্থী হিসেবে কাজ শুরু করতে বলেছেন।

এরপর নজরুল ইসলাম মঞ্জু ফেসবুকে শুকরিয়া জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে সবাইকে নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেছেন। অপর এক পোস্টে দলীয় মনোনয়ন প্রাপ্তির নিয়ে উল্লাস প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে নিষেধ করেছেন তিনি।

রোববার সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে ফেসবুকে দেওয়া প্রথম পোস্টে তিনি উল্লেখ করেছেন, মহান আল্লাহ তালার প্রতি শুকরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রাথী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ শুরু করার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশনার জন্য তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে পরবর্তী পোস্টে তিনি উল্লেখ করেন, দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাশ প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নিষেধ। এছাড়া কাউকে খাটো করা বিদ্বেষ ভাব পোষণ করা এবার দেখে নেব এধরনের উক্তি বা ভাব পোষণ থেকে বিরত থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলবো আমরা সবাই ।

সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে নজরুল ইসলাম মঞ্জু “খুলনার খবর “কে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল সোয়া ৫টায় ফোন দিয়ে কাজ শুরু করতে বলেছেন। আমি বলেছি, আমি চিকুনগুনিয়ায় আক্রান্ত। তিনি বলেছেন সুস্থ হয়ে মাঠে নেমে পড়েন। সাবাইকে নিয়ে কাজ শুরু করেন। নির্বাচনে সবাইকে লাগবে। পছন্দ অপছন্দ থাকবে তারপরও আপনি প্রার্থী হিসেবে সবাইকে ফোন দিবেন।

এদিকে মঞ্জুর ফেসবুকে দেওয়া পোষ্টের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জুকে অভিনন্দন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার অনুসারীরা।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অন্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু। এর ফলে ৪ বছর পর দলে ডাক পান তিনি। ওই রাতেই খুলনায় ফেরেন মঞ্জু। পরদিন থেকেই তীব্র জ্বর ও শরীর ব্যাথায় আক্রান্ত হন। পরীক্ষায় তার চিকুনগুনিয়া ধরা পড়ে। নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে রয়েছেন।

উল্লেখ্য, খুলনা বিএনপির রাজনীতির সঙ্গে নজরুল ইসলাম মঞ্জুর সম্পর্ক ৪৬ বছরের। ১৯৭৯ সালে ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু। ১৯৮৭ সাল থেকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। ১৯৯২ থেকে ১৭ বছর সাধারণ সম্পাদক। ২০০৯ থেকে ২০২১ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। দীর্ঘ চার দশক ধরে খুলনা বিএনপি এবং নজরুল ইসলাম মঞ্জু যেমন সমার্থক হয়ে ছিলেন। নজরুল ইসলাম মঞ্জুর দীর্ঘ রাজনৈতিক জীবনের ছন্দপতন ঘটে ২০২১ সালের ডিসেম্বর মাসে। ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বাদ পড়েন মঞ্জু ও তার অনুসারীরা। ১২ ডিসেম্বর দলের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর শোকজ করা হয় তাকে। ২৫ ডিসেম্বর তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।