1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।খুলনার কয়রা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াছিন আলীসহ ১৬ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।রোববার (২৫ জানুয়ারি) সকালে কয়রা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নব যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য হাসান সর্দার, আকবারুল হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদি হাসান, এছার আলী ও আহাদ হাসান।

অনুষ্ঠানের বক্তব্যে আলহাজ মওলানা আবুল কালাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ দলে যোগ দিচ্ছেন।নব যোগদানকারী নেতা ও উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের নেতৃত্বেই গণতন্ত্র ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সে লক্ষ্যেই তিনি ও তার সহকর্মীরা জামায়াতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে দলকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা-পাইকগাছা আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমির মওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মওলানা শেখ সাইফুল্লাহ, মওলানা সুজাউদ্দীন, ইউনিয়ন জামায়াতের আমির জিএম মিজানুর রহমান, কয়রা উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি জিএম মোনায়েম, কয়রা সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ ডিএম জাহিদুর রহমানসহ অন্য নেতারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।