1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গণতন্ত্র উত্তরণের পথে ষড়যন্ত্র রুখতে ঐক্যের বিকল্প নেই: অনিন্দ্য ইসলাম অমিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

গণতন্ত্র উত্তরণের পথে ষড়যন্ত্র রুখতে ঐক্যের বিকল্প নেই: অনিন্দ্য ইসলাম অমিত

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র উত্তরণের পথ এখনো কুসুমাস্তীর্ণ নয়। এই পথে বারবার ষড়যন্ত্রকারীরা নতুন করে কাঁটা বিছানোর অপচেষ্টা করছে। দেশি-বিদেশি চক্রান্তকারীরা কোনোভাবেই গণতন্ত্রের পথকে মসৃণ হতে দিতে চায় না।

এসব ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হলো—গণতন্ত্রকামী সকল মানুষের ঐক্য।ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। বিগত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে যেভাবে জনগণ সম্পৃক্ত হয়েছিল, ঠিক একইভাবে আজ গণতন্ত্র উত্তরণের আন্দোলনেও জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের মানুষ ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পদচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করেছিল। আজও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে শপথ নিতে হবে—মানুষের ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন এবং গণমাধ্যমের লেখার ও বলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য।তিনি আরও বলেন, যারা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথকে রুদ্ধ করতে চায়, তারাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সন্ধিক্ষণে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় শরিফ ওসমান হাদি ও চট্টগ্রামে এরশাদ উল্লাহর ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার। আমরা বারবার অন্তর্বর্তী সরকারকে বলেছি—বিগত ১৬ বছর সারা দেশে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ সময়েও সেই অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি। আজ সেই অস্ত্রই নতুন করে গণতন্ত্রকামী মানুষের বুকে তাক করা হচ্ছে।মিছিল পূর্ব সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মো. ইসহক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরাস্তা মোড় ও জেল রোড প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।