1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গল্লামারীতে অবস্থিত মৎস্য বীজ খামারকে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করে খুবি শিক্ষার্থীরা - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

গল্লামারীতে অবস্থিত মৎস্য বীজ খামারকে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করে খুবি শিক্ষার্থীরা

  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। দীর্ঘদিনের দাবি  বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা গল্লামারীতে অবস্থিত মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে এর নতুন নাম ঘোষণা করেছেন—‘শহীদ মীর মুগ্ধ হল’।

রবিবার (১০ আগস্ট) দুপুরে হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা খামার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীদের ১০ মিনিটের মধ্যে ভবন খালি করার আল্টিমেটাম দেওয়া হয়।

তারা সরে গেলে মূল ফটকে নতুন নামের ব্যানার টাঙিয়ে দেওয়া হয় এবং স্লোগান ওঠে—“দাবি নয়, অধিকার—মৎস্য ভবন দরকার”। বিকেল ২টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সীমানার ভেতরে থাকা ১০.৩৫ একর আয়তনের এই খামার আবাসন সংকট, গবেষণাগার সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে বড় বাধা হয়ে আছে। বর্তমানে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য মাত্র ৫টি আবাসিক হল থাকায় প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন না। জীববিজ্ঞানভিত্তিক ডিসিপ্লিনগুলোর মাঠ গবেষণার জন্যও পর্যাপ্ত জমির অভাব দেখা দিয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে শিক্ষার্থীরা মৎস্য ও প্রাণিসম্পদ সচিবকে স্মারকলিপি দেন এবং মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষা ও মৎস্য মন্ত্রণালয়ের কাছে জমি হস্তান্তরের দাবি জানায়। চলতি বছরের মার্চে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার দাবিকে যৌক্তিক বলে স্বীকৃতি দিয়ে সমাধানের আশ্বাস দিলেও এখনো বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।