মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।গাইবান্ধার সাঘাটা থানার সাধারণ ডায়েরী ভিত্তিতে এক সপ্তাহ ধরে আত্মগোপনে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে যশোর থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার ভোরে যশোর রেল বাজার জামে মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.মিজানুর রহমান ও গাইবান্ধার সাঘাটা থানার এএসআই শেখর ফোর্স সহ যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
ভোর সাড়ে পাঁচটার দিকে আসাদুল আল সাদিক (২৩)কে উদ্ধার করা হয়। তিনি গাইবান্ধার শিমুলতাইর এলাকার বাসিন্দা এবং একটিবেসরকারীবিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাবা একজন কলেজের প্রভাষক।পুলিশ জানায়,আসাদুল আল সাদিক কোনো ধরনের যোগাযোগ ছাড়াই প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। উদ্ধার অভিযানের পর তাকে সাঘাটা থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।